বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

পাঁচ মেয়েকে চা-রুটি খাইয়ে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি নারী

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

গাজায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট আরও তীব্র হওয়ায় পাঁচ মেয়েকে সকালের নাশতায় শুধু চা আর রুটি খেতে দিতে বাধ্য হচ্ছেন হুদা আবু লায়লা। ৩০ বছর বয়সি এই ফিলিস্তিনি নারী কয়েক মাস আগেও এমন পরিস্থিতিতে পড়েননি। কিন্তু চলতি মাসের শুরুতে ইসরাইল গাজায় পণ্য প্রবেশে বিধিনিষেধ আরোপ করায় চলতি সপ্তাহে আবারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে।

ইসরাইলের তিন বছরের যুদ্ধ এবং অবরোধের মধ্যে বেঁচে থাকা হুদার জন্য এমনিতেই কঠিন। অবরোধের কারণে প্রায়ই বাজারে পণ্যের ঘাটতি দেখা দেয়, আর যা পাওয়া যায়, তার দামও থাকে নাগালের বাইরে। ফলে ১৮ মাস থেকে ১০ বছর বয়সি পাঁচ মেয়েকে সুষম ও পুষ্টিকর খাবার দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সংগ্রাম করতে হচ্ছে তাকে।

তবে এবার বাণিজ্যিক পণ্যের ঘাটতি, খাদ্যের মূল্যবৃদ্ধি ও মানবিক সহায়তা কমে যাওয়ায় পরিবারের জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করা আরও কঠিন হয়ে পড়েছে।

হুদা বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গেই সংকটের প্রভাব টের পেয়েছি। ডিম বা দুধ কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আর বেশি করে খাবার কিনে মজুত করার মতো টাকাও আমাদের নেই।’

গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি তাঁবুতে মেয়েদের নিয়ে থাকেন হুদা। যুদ্ধে আহত হওয়ার পর তার স্বামী আর কাজ করতে পারেন না। অন্যের জন্য রুটি তৈরি করে সামান্য আয় করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর