ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সন্ত্রাস নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোস্তফা কামালকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
দিবাগত রাত ৩ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইমামপুর ইউনিয়ন এর মাথাভাঙা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তাকে।পুলিশ সূত্রে জানা যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নাশকতার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়।
মোস্তফা কামাল উপজেলার ইমামপুর ইউনিয়নের ১নং মাথাভাঙা ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ এর ছেলে।
বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ বলেন,মোস্তফা কামাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি,তাঁর বিরুদ্ধে মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি অভিযোগ রয়েছে,তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত ২০ নভেম্বর (শুক্রবার) ভোর পৌনে ৩টার দিকে মহাসড়কের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকার অদূরে ঢাকামুখী লেনে একদল ব্যক্তি মহাসড়কে গাছের টুকরা ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার চেষ্টায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬/১৩ ধারায় ১৪জন এজহারনামীয় ও অজ্ঞাত ৪০/৫০ জনের নামে একটি মামলাটি দায়ের করেন গজারিয়া থানা পুলিশ।