শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বান্দরবান জেলা কমিটির অভিষেক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ গজারিয়ার টেংগারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু গজারিয়া সন্ত্রাস নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক কক্সবাজার ভ্রমণ প্রস্তুতি ও ব্যবসা পরিকল্পনা সভা ২০২৬ অনুষ্ঠিত সাতকানিয়া ও দোহাজারী থানা চত্বরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে জব্দকৃত যানবাহন সাতকানিয়ায় চায়ের দোকান থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদীতে ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের স্টাডি ট্যুর ও মতবিনিময় সভা নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাহীদ উল্লাহ ভূঁইয়া
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সাতকানিয়া ও দোহাজারী থানা চত্বরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে জব্দকৃত যানবাহন

প্রতিনিধির নাম / ৭৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সাতকানিয়া থানা ও দোহাজারী হাইওয়ে থানা প্রাঙ্গণে মামলার জটে বছরের পর বছর অযত্নে-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে মোটরসাইকেলসহ ছোট-বড় বিপুলসংখ্যক যানবাহন। খোলা আকাশের নিচে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে দামি যানবাহনগুলোর যন্ত্রাংশ নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একই সাথে জমে থাকা পানিতে মশার প্রজনন বেড়ে থানা চত্বরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, সাতকানিয়া থানা ও দোহাজারী হাইওয়ে থানা প্রাঙ্গণে বিভিন্ন ব্র্যান্ডের প্রাইভেটকার, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা ধরনের যানবাহন স্তূপ হয়ে আছে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় এসব যানবাহনে মরিচা ধরে জরাজীর্ণ ও বিবর্ণ হয়ে গেছে। কোনোটিতে গজিয়েছে আগাছা ও লতাপাতা। এমনকি অনেক যানবাহনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মাদকসহ অবৈধ পণ্য পাচার, বৈধ কাগজপত্র না থাকা, ছিনতাইসহ অপরাধীদের ব্যবহারের সময় এসব যানবাহন জব্দ করা হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত ও চোরাই গাড়ি উদ্ধার করেও থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। এসব যানবাহনের কোনোটির রেজিস্ট্রেশন নেই, আবার কোনোটি মামলার কারণে আটকে আছে। আদালতের অনুমতি না থাকায় এগুলো নিলামে বিক্রি করা যাচ্ছে না।

ফলে আইনগত প্রক্রিয়া শেষ না হওয়ায় মাসের পর মাস, বছরের পর বছর এসব যানবাহন থানায় পুলিশ হেফাজতে পড়ে থাকছে। এতে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পাশাপাশি জব্দকৃত যানবাহন আলামত হিসেবে সংরক্ষণের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় পুলিশও বেকায়দায় রয়েছে। থানা প্রাঙ্গণের বড় একটি জায়গা দখল হয়ে থাকার পাশাপাশি পরিবেশও নষ্ট হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক থানার কয়েকজন কর্মকর্তা জানান, জব্দকৃত যানবাহনে জমে থাকা পানিতে মশা-মাছির উপদ্রব বেড়েছে। ডেঙ্গুর প্রকোপও বাড়ছে প্রতিনিয়ত। বিশেষ করে দোহাজারী হাইওয়ে থানায় অল্প জায়গায় দূরপাল্লার অসংখ্য বাস ও ট্রাক রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এছাড়া বছরের মধ্যে কয়েকজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলির কারণেও এ বিষয়ে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, ‘থানায় দীর্ঘমেয়াদে পড়ে থাকা গাড়িগুলো বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ আছে। এ ব্যাপারে আমরা আদালত বরাবর আবেদন প্রেরণ করেছি। গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা জানতে চেয়েছি। কিন্তু এখনো পর্যন্ত আদালতের পক্ষ থেকে কোনো আদেশ পাইনি।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, এ বিষয়ে ইতিমধ্যে কয়েকবার আদালতকে জানানো হয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি। দীর্ঘদিনের মামলার জটে যানবাহনগুলো দিনের পর দিন পড়ে আছে। এমনিতেই থানায় জায়গা সংকীর্ণ। তার ওপর ছোট-বড় যানবাহন রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে, ডেঙ্গু-মশামাছিতে ভরপুর হয়ে কর্মরত কর্মকর্তাদের চলাফেরায় সমস্যা হচ্ছে। আইনি জটিলতা শেষ করে কীভাবে এসব যানবাহন থানা প্রাঙ্গণ থেকে সরানো যায়, সে চেষ্টা করে যাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর