শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বান্দরবান জেলা কমিটির অভিষেক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ গজারিয়ার টেংগারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু গজারিয়া সন্ত্রাস নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক কক্সবাজার ভ্রমণ প্রস্তুতি ও ব্যবসা পরিকল্পনা সভা ২০২৬ অনুষ্ঠিত সাতকানিয়া ও দোহাজারী থানা চত্বরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে জব্দকৃত যানবাহন সাতকানিয়ায় চায়ের দোকান থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদীতে ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের স্টাডি ট্যুর ও মতবিনিময় সভা নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাহীদ উল্লাহ ভূঁইয়া
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সাতকানিয়ায় চায়ের দোকান থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম / ৯৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি চায়ের দোকান থেকে মোহাম্মদ বাবুল (৪৪) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া এলাকার বেলালের চায়ের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাবুল ৫ নম্বর ওয়ার্ডের মজিদের পাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রায় ২৫ বছর ধরে ওই চায়ের দোকানে কাজ করতেন।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। নিহতের এক স্বজনের দাবি, বাবুল নিজ বাড়িতে রাত আড়াইটার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে স্থানীয় ওয়ার্ড চৌকিদার, ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন এবং দোকানমালিক বেলালের বক্তব্য অনুযায়ী, দোকান থেকেই তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

দোকানমালিক বেলাল জানান, বাবুল প্রায় এক বছর ধরে রাতে দোকানে ঘুমাতেন। বুধবার সকালে দোকানে গিয়ে সেটি বন্ধ দেখতে পান। পরে উঁকি দিয়ে ভেতরে বাবুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল জানান, বেলালের চায়ের দোকান থেকেই বাবুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দোকানের একটি দরজার বাইরে তালা ঝুলছিল এবং পেছনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সামনের দরজার তালা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে। এ সময় কিছু আলামত সংগ্রহ করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ দাফনের জন্য নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা শহীদের দাবি, দোকানমালিক ও পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনো অভিযোগ না করার কথা জানিয়েছেন এবং লিখিত কাগজে স্বাক্ষর করে মরদেহ নিয়ে গেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র বা বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিহতের পরিবারের পক্ষ থেকে বাবুলের মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা বিস্তারিত জানাতে রাজি হননি।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীমের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীও প্রাথমিকভাবে ঘটনাটি সম্পর্কে অবগত নন বলে জানান এবং খোঁজ নিয়ে জানাবেন বলে উল্লেখ করেন।

বাবুলের মৃত্যু আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তা নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্ত ও ময়নাতদন্তের তথ্য গুরুত্বপূর্ণ। তবে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর