বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে নারায়ণগঞ্জের মদনপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে মুসাপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আবুল কাউছার আশা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা ও জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখার আহ্বান জানান।
অন্যদিকে, ব্যবসায়ী ইকবাল হোসেনের সঙ্গে আসা নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিবাদ জানান।