শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বান্দরবান জেলা কমিটির অভিষেক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ গজারিয়ার টেংগারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু গজারিয়া সন্ত্রাস নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক কক্সবাজার ভ্রমণ প্রস্তুতি ও ব্যবসা পরিকল্পনা সভা ২০২৬ অনুষ্ঠিত সাতকানিয়া ও দোহাজারী থানা চত্বরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে জব্দকৃত যানবাহন সাতকানিয়ায় চায়ের দোকান থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদীতে ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের স্টাডি ট্যুর ও মতবিনিময় সভা নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাহীদ উল্লাহ ভূঁইয়া
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

গজারিয়ার টেংগারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু

প্রতিনিধির নাম / ৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ওসমান গনি গজারিয়া প্রতিনিধি:

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নারীপ্রধান পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

টেংগারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিরেরগাঁও গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য হাবিব এবং টেংগারচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাছিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, মোহাম্মদ রুহুল আমিন, মো. জাহাঙ্গীর, মো. স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেংগারচর ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১জন সুপারভাইজারের নেতৃত্বে ৭ জন তথ্য সংগ্রহকারী নিয়োজিত রয়েছেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা এবং প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে সারাদেশে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে নারীপ্রধান ও অসচ্ছল পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থার সঠিক চিত্র তুলে ধরে সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও সুসংগঠিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর