বান্দবান জেলা প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা কমিটির অভিষেক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান ২৮ নভেম্বর শনিবার দুপুর ২টায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনেঅনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার সভাপতি আবুল বশর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলমগীর গণি।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদ্য নির্বাচিত মহাসচিব মনজুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিকুর রহমান আজাদ, যুগ্ম সম্পাদক মো. জাফর উল্লাহ, প্রচার ও প্রকাশনা সচিব এম এম হোসাইন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. নুরুল কবির, বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক, জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সহ সাধারণ সম্পাদক আবদুল আজিজ। বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল হক ও যুগ্ম সম্পাদক জামাল উদ্দীন ও মিনহাজুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।