বন্দর (নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
এমপি পুত্র আবুল কাউসার আশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ১৬ নং লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা। ১৭ নভেম্বর দুপুরে বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের ১৬ নং লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তাকে ওই অভ্যর্থণা জানানো হয়ে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি তাহমিনা আক্তার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেম খন্দকার, বন্দর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বিএনপি নেতা মোসলেহ উদ্দিন, লাভলী মেম্বার, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরহুসেন, জালাল মেম্বার, সানাউল্লাহ, উজ্জ্বল, সুকেনসহ নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সকল সদস্য।
প্রসঙ্গত: আবুল কাউসার আশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।