শিরোনাম :
বন্দরে এমপিপুত্রকে লাঙ্গলবন্দ স্কুল কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা শেষ হলো সাব্বির সেন্টু’র নাটক ‘আসল মা’ এর প্রথম দিনের চিত্রগ্রহণ গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি সাতকানিয়ায় ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি সহ অভিযোগের পাহাড়। নারায়ণগঞ্জের বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অবশেষে এসপি জাহাংগীর আলম গ্রেপ্তার সাতকানিয়া সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত বানিজ্য মেলায় যাওয়ার পথে সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৩জনের মৃত্যু কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতি অফিস উদ্বোধন।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শেষ হলো সাব্বির সেন্টু’র নাটক ‘আসল মা’ এর প্রথম দিনের চিত্রগ্রহণ

প্রতিনিধির নাম / ৪১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিনোদন প্রতিবেদক:
সমাজে সৎ মা মানেই ‘দজ্জাল’ কিংবা নিষ্ঠুর, এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে আসছে নতুন একটি নাটক। সৎ মায়ের কুৎসিত ও নেতিবাচক ভূমিকার প্রথা থেকে বেরিয়ে আসার হৃদয়ছোঁয়া গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’। সাব্বির আহমেদ সেন্টুর রচনায় নাটকটির প্রথম দিনের চিত্রগ্রহণ গত সোমবার সন্ধ্যায় সফলভাবে শেষ হয়েছে।

গ্রামবাংলার পটভূমিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দীস্থ তরিকুল ইসলাম শিমূলের বাগান বাড়িতে নাটকটির দৃশ্যধারণ করা হয়। মিডিয়া ভিশন থিয়েটারের ব্যানারে নির্মিত এই নাটকটি খুব শীঘ্রই অনলাইন মিডিয়া চ্যানেল ‘জিরো’তে প্রচারিত হবে।

নাটকটিতে নাম ভূমিকায় (সৎ মায়ের চরিত্রে) অভিনয় করেছেন কুমকুম বেগম। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খালিদ, রুবেল, অনন্যা, বাবুল, রাতুল, আলমগীর, সামসুল, আল আমিন, রঞ্জিত এবং শিশুশিল্পী শান্ত। পর্দার পেছনের কারিগর হিসেবে পরিচালককে প্রধান সহকারী হিসেবে সহায়তা করেছেন সোনিয়া আহমেদ। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন তরিকুল ইসলাম শিমূল, আব্দুর রশীদ ও কবির হোসেন।

নাটকের মূল ভাবনা ও বার্তা নিয়ে আলাপকালে রচয়িতা সাব্বির আহমেদ সেন্টু বলেন, সমাজে সৎ মা’কে নিয়ে সাধারণত আমরা ধরে নেই সৎ মা মানেই দজ্জাল বা ডাইনি। আসলে সৎ মা বলতেই যে খারাপ হবে, এমন কোনো কথা নেই। একজন সৎ মা’ও যে আপন মায়ের মতো স্নেহময়ী ও ভালো হতে পারেন, সেই বিষয়টি নাটকটিতে অত্যন্ত সুচারুভাবে তুলে ধরা হয়েছে। তাছাড়া, কোনো সৎ মায়ের মাঝে যদি নেতিবাচক আচরণ থেকেও থাকে, তবে এই নাটকটি তাদের মনে ইতিবাচক পরিবর্তনের শিক্ষা জোগাবে বলে আমার বিশ্বাস।

গ্রামীণ জনপদের আবহ এবং একটি ভিন্নধর্মী সামাজিক বার্তার কারণে ‘আসল মা’ নাটকটি দর্শকদের মনে গভীর দাগ কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর